News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিটিএএডিসি নির্বাচনের ফলপ্রকাশের পর ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের আর্থিক সহায়তার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
Image

টিটিএএডিসি নির্বাচনের ফলপ্রকাশের পর ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের আর্থিক সহায়তার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২০ এপ্রিল: সম্প্রতি টিটিএএডিসি নির্বাচনের ফল প্রকাশের পর ত্রিপুরার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। অভিযোগ, কিছু তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতী দলীয় পরিচয়ের আড়ালে হিংসাত্মক আচরণে জড়িয়ে পড়ে। এর ফলে বহু মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।

এই পরিস্থিতিতে বহু পরিবার প্রাণ বাঁচাতে নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এলাকাগুলিতে এখনও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। প্রাথমিক ভাবে জানা গেছে মোট ক্ষতিগ্রস্ত ২৫৮ পরিবারের সমন্ধে।

এমন অবস্থায় মানবিক উদ্যোগ হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি পরিবারকে ২৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সব জেলা শাসকদের বিষয়টি তদারকি করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম কিস্তি হিসেবে মোট ৬৪.৫০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। বাকি পরিবারের তথ্য সংগ্রহের কাজ চলছে। এই সহায়তার ফলে মোট ৮টি ব্লকের ২৫৮টি পরিবার উপকৃত হবে।

অন্যদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সরকার ” দ্যা ত্রিপুরা রিকভারি অফ ডেমেজ টু পাবলিক এন্ড প্রাইভেট প্রোপার্টি অ্যাক্ট ২০২১ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। আইনের বিধান অনুযায়ী, যে সমস্ত দুষ্কৃতীরা এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী, তাদের কাছ থেকেই নষ্ট হওয়া সম্পত্তির মূল্য আদায় করা হবে এবং সেই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে বণ্টন করা হবে।

Releated Posts

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, ঘোষণা অমিত শাহের

আগরতলা, ৫ জুন: ত্রিপুরায় অতিরিক্ত ১১৯ কিলোমিটার সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর প্রথম…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 5, 2026

দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ২১ দফা দাবিতে সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ জুন: রাজ্যের দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন ও অধিকার সুনিশ্চিত করার দাবিতে শুক্রবার সমাজ কল্যাণ ও…

ByByReshmi Debnath Jun 5, 2026

বিশ্ব পরিবেশ দিবসে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচেতনতামূলক শোভাযাত্রা

আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 5, 2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রামনগর মণ্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা…

ByByReshmi Debnath Jun 5, 2026

উত্তর পূর্বাঞ্চলের উন্নতির জন্য অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, অ্যাক্ট ফার্স্ট ভিশন নিয়ে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: উত্তর পূর্বাঞ্চল পর্ষদের (এন.ই.সি.) ৭৩তম প্লেনারি সেশন আজ শিলংয়ের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।…

ByByReshmi Debnath Jun 5, 2026

দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসে পৌঁছেছেন। আগামীকাল তিনি…

ByByReshmi Debnath Jun 5, 2026
Scroll to Top