News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় সড়কে অতিরিক্ত বোঝাই গাড়ির ফি নিয়ে নতুন নিয়ম জারি, ১৫ এপ্রিল থেকে কার্যকর
Image

জাতীয় সড়কে অতিরিক্ত বোঝাই গাড়ির ফি নিয়ে নতুন নিয়ম জারি, ১৫ এপ্রিল থেকে কার্যকর

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): জাতীয় সড়কে অতিরিক্ত বোঝাই গাড়ির উপর ফি নির্ধারণ ও আদায়ে নতুন নিয়ম জারি করল সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। ‘ন্যাশনাল হাইওয়েজ ফি (ডিটারমিনেশন অব রেটস অ্যান্ড কালেকশন) চতুর্থ সংশোধনী বিধি, ২০২৬’ নামে এই সংশোধিত নিয়ম ১৫ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।

নতুন বিধির মূল লক্ষ্য হল নির্ধারিত বোঝাই সীমা মেনে চলা নিশ্চিত করা, সড়ক নিরাপত্তা বৃদ্ধি করা এবং মহাসড়কের পরিকাঠামো রক্ষা করা।

সংশোধিত ফি কাঠামো অনুযায়ী— ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বোঝাই থাকলে কোনও অতিরিক্ত ফি নেওয়া হবে না, ১০ শতাংশের বেশি থেকে ৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বোঝাই হলে বেস রেটের দ্বিগুণ ফি ধার্য হবে, ৪০ শতাংশের বেশি বোঝাই হলে বেস রেটের চারগুণ ফি দিতে হবে।

নিয়মে বলা হয়েছে, টোল প্লাজায় স্থাপিত স্বীকৃত ওজন মাপার যন্ত্রের মাধ্যমে অতিরিক্ত বোঝাই নির্ধারণ করা হবে। তবে যেখানে এই ধরনের যন্ত্র নেই, সেখানে অতিরিক্ত বোঝাইয়ের ফি নেওয়া যাবে না।

অতিরিক্ত বোঝাই সংক্রান্ত ফি শুধুমাত্র ফাস্টট্যাগ-এর মাধ্যমে আদায় করা হবে। সংশ্লিষ্ট গাড়ির তথ্য জাতীয় যানবাহন নিবন্ধন ব্যবস্থা বাহন-এ নথিভুক্ত করা হবে।

যে সমস্ত গাড়ির বৈধ ফাস্টট্যাগ নেই, তাদের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, পূর্বে বেসরকারি বিনিয়োগে নির্মিত কিছু প্রকল্পে এই নতুন নিয়ম তখনই প্রযোজ্য হবে, যদি সংশ্লিষ্ট কনসেশনেয়াররা তা গ্রহণ করে।

নিয়মে বিভিন্ন শ্রেণির গাড়ির ক্ষেত্রে কীভাবে অতিরিক্ত ফি গণনা করা হবে, তার বিস্তারিত উদাহরণও দেওয়া হয়েছে, যাতে বাস্তবায়নে স্বচ্ছতা বজায় থাকে।

সরকারের আশা, এই নতুন নিয়ম চালুর ফলে অতিরিক্ত বোঝাই কমবে, সড়কের ক্ষয়ক্ষতি হ্রাস পাবে এবং পণ্য পরিবহণ আরও নিরাপদ ও কার্যকর হবে। পাশাপাশি ‘ওয়েই-ইন-মোশন’ প্রযুক্তির সঙ্গে সমন্বয় রেখে নজরদারি আরও জোরদার করা হবে।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী মানসিকতা’ তৈরি করেছে প্রথমে বাম ও পরে তৃণমূল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উৎকর্ষের শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস ‘দেশবিরোধী মানসিকতা’…

ByBySandeep Biswas Aug 28, 2026

রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্রাককে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ২১

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): রাখিবন্ধনের দিন রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

কেএমসি নির্বাচন নিয়ে বিজেপির অবস্থানকে প্রশ্ন সৌগত রায়ের, নেপালের বন্যাকে ‘বড় বিপর্যয়’ বললেন

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): আসন্ন কলকাতা পুরনিগম (কেএমসি) নির্বাচনে এনসিপিআই সদস্যদের বিজেপি নিজেদের প্যানেলে গ্রহণ করবে কি না,…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২০২৯ লোকসভা নির্বাচনের আগেই নারী সংরক্ষণ আইন কার্যকর করতে চায় সরকার: অর্জুন রাম মেঘওয়াল

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ‘নারী শক্তি বন্দন (সংশোধনী) বিল’ কার্যকর করতে সরকার আগ্রহী…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top