News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন বিজেপি কার্যালয়ে
Image

আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ১৪ এপ্রিল: যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি. আর. আম্বেদকর-এর ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আম্বেদকরের সমাজের প্রতি অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিজেপি সরকারের আমলে আম্বেদকরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এসসি সম্প্রদায়সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়নে আম্বেদকরের অবদান চিরস্মরণীয় এবং তা আজও দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি হিসেবে কাজ করছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top