News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, তদন্তে সোনামুড়া থানার পুলিশ
Image

১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, তদন্তে সোনামুড়া থানার পুলিশ

আগরতলা, ১৪ এপ্রিল: নিয়মিত টহলদারির সময় শ্রীমন্তপুর সীমান্ত সড়ক থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। ওই ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, টহলদারির সময় সন্দেহজনক অবস্থায় পরিত্যক্ত অবস্থায় ১০,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি মোট ৫০টি বাক্সে রাখা ছিল, যার মোট ওজন প্রায় ১ কেজি।

পরবর্তীতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মাদকদ্রব্যগুলি বাজেয়াপ্ত করা হয়। তবে এগুলির কোনো দাবিদার পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এই বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেটের মালিক কে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

Releated Posts

অবহেলায় ধুঁকছে উদয়পুরের একমাত্র সাংস্কৃতিক কেন্দ্র রাজর্ষি কলাক্ষেত্র, ক্ষোভে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা

উদয়পুর, ৩০ মে : দীর্ঘদিনের দাবি এবং সাংস্কৃতিক জগতের শিল্পী-সাহিত্যিকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নির্মিত হয়েছিল উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty May 30, 2026

উদয়পুর রেলস্টেশনে গাঁজা পাচারের অভিযোগে দুই যুবক আটক

আগরতলা, ৩০ মে: গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করল উদয়পুর রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ। ধৃত দুই যুবকই…

ByByReshmi Debnath May 30, 2026

চলন্ত গাড়িতে ইট ছুড়ে হামলার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন বিলোনিয়ার দম্পতি

আগরতলা, ৩০ মে: জাতীয় সড়কে চলন্ত গাড়িতে ইট ছুড়ে হামলার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ৮ নম্বর…

ByByReshmi Debnath May 30, 2026

অসমাপ্ত সরকারি কাজ পরিদর্শনে বিধায়কদের প্রতিনিধি দল, দ্রুত সম্পন্নের নির্দেশ

আগরতলা, ৩০ মে : রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে থাকা সরকারি কাজ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলি…

ByByTaniya Chakraborty May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top