News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি
Image

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু মানুষ এডিসি এলাকায় প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

ঘটনাস্থলে উপস্থিত তিপ্রা মথা প্রার্থী ডেভিড মুড়া সিং অভিযোগ করে বলেন, স্থানীয় বিধায়ক জিতেন মজুমদার প্রটোকল ভেঙে এডিসি এলাকায় প্রবেশ করেছেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। পাশাপাশি বহিরাগত ভোটারদের উপস্থিতি নিয়েও অভিযোগ তোলেন তিনি।

অন্যদিকে, ১০ নং চাম্পাহাওর কেন্দ্রের লালছুরি ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। একাধিক অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে টিএসআর, বিএসএফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি সমর্থক এবং তিপ্রা মথা সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের জেরে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top