News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তুলাশিখরে সংঘর্ষ, তিপ্রা মথার হামলায় বিজেপির একাধিক কর্মী গুরুতর আহত
Image

তুলাশিখরে সংঘর্ষ, তিপ্রা মথার হামলায় বিজেপির একাধিক কর্মী গুরুতর আহত

খোয়াই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল:  খোয়াই জেলার তুলাশিখর এলাকার নন্দকুমার পাড়ায় তিপ্রা মথা দলের কর্মীদের হামলায় বিজেপির বেশ কয়েকজন কর্মী ও সমর্থক গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে সংঘটিত এই হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে তুলাশিখর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বিজেপি নেতা সমীর দাস ঘটনাটি সম্পর্কে জানিয়ে বলেন, আহতদের এক্স-রে সহ প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং তাদের আঘাত গুরুতর। তিনি আরও জানান, এই ঘটনার বিষয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের অবগত করা হয়েছে এবং দলীয় শীর্ষ নেতৃত্বের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Releated Posts

দাবিপূরণ না হওয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের

আগরতলা,২৮ মে: দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty May 28, 2026

বক্সনগর মসজিদ ঈদগাহ ময়দানে ঈদ-উল-আযহার নামাজ আদায়

বক্সনগর, ২৮ মে:ত্যাগ ও আত্মোৎসর্গের পবিত্র উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষে শনিবার সকাল থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বক্সনগর কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty May 28, 2026

নাবালিকাকে পিস্তলের ছবি পাঠিয়ে খুন ও ধর্ষণের হুমকি, অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ২৮ মে : গভীর রাতে নাবালিকাকে পিস্তলের ছবি পাঠিয়ে খুন ও ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে এক যুবকের…

ByByTaniya Chakraborty May 28, 2026

সোনামুড়া মহকুমা জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৮ মে : দেশ ও রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি সোনামুড়া মহকুমা জুড়েও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য…

ByByTaniya Chakraborty May 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top