News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তুলামুড়া বিট অফিস বুথে হামলা, বিধায়কের গাড়ি ভাঙচুরে উত্তেজনা
Image

তুলামুড়া বিট অফিস বুথে হামলা, বিধায়কের গাড়ি ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ১২ এপ্রিল: ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের অন্তর্গত ৫৭ তুলামুড়া বিট অফিস এলাকায় ভোটগ্রহণ চলাকালীন আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সকাল থেকেই সংশ্লিষ্ট বুথে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছিল। ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এবং নির্বিঘ্নে ভোটদান চলছিল বলে জানা গেছে।
তবে অভিযোগ, হঠাৎ করেই তিপ্রা মথা দলের কিছু সমর্থক ভোট দিতে আসা সাধারণ ভোটারদের উপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়। তিনি তুলামুড়া বিট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে, অভিযোগ ওঠে যে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকরা তাঁর গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গোমতী জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে, জেলাশাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। তাঁদের নেতৃত্বে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং টিএসআর জওয়ান মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে, প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top