News Flash

Image

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের করা মামলায় এই অন্তর্বর্তীকালীন স্বস্তি পান তিনি।

আদালত জানিয়েছে, এই সময়ের মধ্যে খেরা সংশ্লিষ্ট আদালতে নিয়মিত জামিনের আবেদন করতে পারবেন। বিচারপতি কে. সুজনা বৃহস্পতিবার শুনানি শেষে রায় সংরক্ষণ করেছিলেন এবং শুক্রবার তা ঘোষণা করেন।

জানা গেছে, অসমে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুবিধার্থে ট্রানজিট আগাম জামিনের আবেদন করেছিলেন পবন খেরা। তাঁর পক্ষে আইনজীবী অভিষেক মনু আদালতে বলেন, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার ফল। তিনি দাবি করেন, খেরা পলাতক নন এবং তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।

অন্যদিকে, অসম পুলিশের পক্ষে অ্যাডভোকেট জেনারেল এই আবেদনকে চ্যালেঞ্জ করে বলেন, দিল্লির বাসিন্দা হওয়া সত্ত্বেও খেরা কেন অসমে গিয়ে আবেদন করছেন না, তার যথেষ্ট কারণ দেখাতে পারেননি।

উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্শা-র স্ত্রী-কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করার পরই পবন খেরা-র বিরুদ্ধে মানহানি, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে অসম পুলিশ।

খেরার অভিযোগ ছিল, রিনিকি ভূঁইয়া শর্মার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে এবং বিদেশে অঘোষিত সম্পত্তি আছে। এই অভিযোগের পর থেকেই তাঁকে নজরে রাখে পুলিশ।

মঙ্গলবার অসম পুলিশের একটি দল দিল্লিতে খেরার বাড়িতে গেলেও তাঁকে সেখানে পাওয়া যায়নি। পাশাপাশি হায়দরাবাদে তাঁর বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়।

এদিকে, একটি ভিডিও বার্তায় পবন খেরা জানান, তিনি ভয় পেয়ে পিছিয়ে যাবেন না এবং তাঁর তোলা অভিযোগের জবাব দাবি করতেই থাকবেন।

Releated Posts

ভারতে মার্কিন ব্যবসার সুযোগ সম্প্রসারণে জোর সার্জিও গোরের, ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বার্তা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে মার্কিন সংস্থাগুলির ব্যবসার সুযোগ আরও সম্প্রসারণ এবং ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার পক্ষে…

ByByNews Desk Sep 7, 2026

জিএসটি কাউন্সিলের বৈঠক পিছিয়ে ৭ অক্টোবর

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস) : আগামী ১২ সেপ্টেম্বর নির্ধারিত ৫৭তম জিএসটি কাউন্সিলের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি…

ByBySandeep Biswas Sep 6, 2026

মণিপুরের ভোটার তালিকায় পুরুষের চেয়ে বেশি মহিলা ভোটার

ইম্ফল, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি রয়েছে। রাজ্যজুড়ে বিশেষ নিবিড়…

ByByNews Desk Sep 6, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত, আহত আরও দুই

ইম্ফল, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনাইটেড কুকি…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top