News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ কংগ্রেস প্রার্থীর
Image

ধর্মনগর উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ কংগ্রেস প্রার্থীর

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। বনগাঁও ও বনবাড়ি এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ তুললেন ধর্মনগর উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যী।

আজ সকালে ভোট প্রদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, গতকাল রাত থেকেই ওই এলাকাগুলিতে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে তারা ভোটকেন্দ্রে এসে ভোটদান করতে না পারেন। তাঁর অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, সকালে দুটি পোলিং স্টেশন থেকে কংগ্রেসের দুই এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়। যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করেন তিনি।
কংগ্রেস প্রার্থী আরও জানান, কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে আসতে বাধা দেওয়া হচ্ছে এবং তাঁদের উপর প্রভাব খাটানোর চেষ্টা চলছে। তবে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে গণতন্ত্রের জয় নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top