News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০১৮ এর আগে ত্রিপুরার জনজাতিকে সম্মান দেওয়া হয়নি: বিদ্যুৎ মন্ত্রী
Image

২০১৮ এর আগে ত্রিপুরার জনজাতিকে সম্মান দেওয়া হয়নি: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল:   ২০১৮ সালের আগে রাজ্যে শাসন করা পূর্ববর্তী সরকারগুলো কখনো জনজাতি সম্প্রদায়কে যথাযথ সম্মান দেয়নি এবং তাদের উন্নয়নের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি। সিপিআইএম ও কংগ্রেস কখনো জনজাতি মানুষের কল্যাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

আজ বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের বড়কাঁঠাল এলাকায়  বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে বরকাঠাল এলাকায় এক উঠানসভা অনুষ্ঠিত হয়ে , বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ এই কথা বলেন।

উক্ত উঠান সভায় মন্ত্রীর হাত ধরে  ৬ পরিবারের ২০ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে দলে যোগদান করেন।

পরবর্তীতে মন্ত্রী  বলেন প্রত্যেকবার ভোট আসে হোক তা বিধানসভা, পঞ্চায়েত বা এডিসি , বিজেপি এখন রাজ্যে  সরকার চালাচ্ছে, আর তিপ্রা যথা  ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে ক্ষমতায় আছে। সিপিআইএম ও কংগ্রেস রাজ্য শাসন করলেও তারা জনজাতিরদের জন্য কাজ করতে ব্যর্থ হয়েছে। বিজেপি যখন রাজ্য ও কেন্দ্রে ক্ষমতায় আসে, তখনই দেখা যায় বাস্তব পরিবর্তন এবং উন্নয়ন হয়েছে।

তিনি আরও জানান বড়কাঁঠালএ  ৩৮৪টি পরিবার রয়েছে; এর মধ্যে পূর্ববর্তী সরকারগুলো মাত্র ৩৮টি পরিবারকে ঘর দিয়েছিল। কিন্তু বিজেপির ৭.৫ বছরের সময়ে ২৪৭টি ঘর দেওয়া হয়েছে এবং আরও ঘরের অনুমোদন হয়েছে। আপনাদের বুঝতে হবে আসলেই কে জনজাতিদের কে  ভালোবাসে এবং তাদের জন্য কাজ করে। এই তথ্যই প্রমাণ করে, বিজেপি জনজাতির জন্য কাজ করে।

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেকের জন্য ঘর দেওয়ার লক্ষ্যে কাজ করছেন, কাউকেও বাদ না রেখে। তিনি বলেন কেন আগে বড়কাঁঠাল জলের  সংযোগ ছিল না, কিন্তু এখন অধিকাংশ পরিবারের আছে? আপনাদের সিপিআইএমকে প্রশ্ন করতে হবে, যারা দীর্ঘদিন রাজ্য শাসন করেছে কিন্তু কিছুই দেয়নি। আমাদের সরকার আসার পর থেকে সবাইকে বিনামূল্যে চাল প্রদান করা হচ্ছে, আর বড়কাঁঠাল২০৫টি পরিবার তা পাচ্ছে। আপনাদের সবকিছু ভেবে দেখা উচিত। ২০১৮-এর আগে জনজাতি মানুষ কখনো সম্মান পায়নি। কিন্তু বিজেপি আসার পর আমরা তাদের সম্মান দিয়েছি। এই সরকার জানে কীভাবে জনজাতির জন্য কাজ করতে হয় এবং কীভাবে তাদের সম্মান দিতে হয়।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top