News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গৃহকর্তার মৃত্যুর পর দিশাহীন পরিবার, চরম আর্থিক সংকট
Image

গৃহকর্তার মৃত্যুর পর দিশাহীন পরিবার, চরম আর্থিক সংকট

আগরতলা, ২২ মার্চ: গৃহকর্তার আকস্মিক মৃত্যুর পর চরম আর্থিক সংকটে দিন কাটছে কাঞ্চনমালার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বিশ্বাস পরিবারের। এক বছর আগে দুরারোগ্য রোগে মারা যান পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য পরেশ বিশ্বাস। তার মৃত্যুর পর থেকেই দিশাহীন হয়ে পড়েছে গোটা পরিবারটি।

পরিবারে রয়েছেন পরেশ বিশ্বাসের বৃদ্ধা মা, স্ত্রী মনিকা বিশ্বাস এবং দুই কন্যা সন্তান। উপার্জনের একমাত্র ভরসা হারিয়ে বর্তমানে পরিবারটি রীতিমতো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এরই মধ্যে নতুন করে বিপদ ডেকে এনেছে মনিকা বিশ্বাসের শারীরিক অসুস্থতা। অসুস্থ শরীর নিয়েই তিনি কখনও-সখনও অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছেন, তবে সেই সামান্য আয়ে কোনোরকমে দুমুঠো খাবারের জোগানই সম্ভব হচ্ছে।

অন্যদিকে, বৃদ্ধা মা বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম নন। ফলে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছে অসুস্থ মনিকার কাঁধে। আর্থিক অনটনের কারণে দুই মেয়ের পড়াশোনাও প্রায় বন্ধ হওয়ার মুখে।

এমন পরিস্থিতিতে প্রশাসন ও সমাজের সহৃদয় মানুষের সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে অসহায় এই পরিবারটি। স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া হলে পরিবারের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠতে পারে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top