News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, স্বাস্থ্য শিবিরের আয়োজন
Image

তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, স্বাস্থ্য শিবিরের আয়োজন

তেলিয়ামুড়া, ১০ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে মঙ্গলবার নেতাজিনগর অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে এদিন সেখানে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের কাউন্সিলর রিঙ্কু ভৌমিক দেব। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, ত্রিপুরা মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী, কাউন্সিলর নিশারানী সূত্রধর এবং তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক মৌমিতা রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নারীদের অধিকার, ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান ও ভূমিকার কথা তুলে ধরে নারীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।

এদিনের অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি আয়োজিত স্বাস্থ্য শিবিরে বহু মহিলা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top