News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়ঙ্করভাবে মাঝরাস্তায় উল্টে গেল বিলাশবহুল গাড়ি, অল্পেতে রক্ষা পেল চালক
Image

ভয়ঙ্করভাবে মাঝরাস্তায় উল্টে গেল বিলাশবহুল গাড়ি, অল্পেতে রক্ষা পেল চালক

আগরতলা, ১ মার্চ: ভয়ঙ্করভাবে রাস্তায় উল্টে গেল বিলাশবহুল গাড়ি। চালক তথা গাড়ির  মালিক নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি পুলিশের। ৭৯টিলার অনিকেত সাহার গাড়ি উল্টে যায় পদ্মনগর তক্সাপাড়া রোডে।

রবিবার নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে মাঝ রাস্তায় উল্টে যায় টিআর ০১ – সিবি ০৭১৬ নম্বরের একটি বিলাসবহুল গাড়ি। ঘটনা রবিবার সকালে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্ম নগর তকসাপাড়া রোডে। বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় এলাকার মানুষের। দৌড়ে ছুটে আসে এলাকাবাসী পদ্মনগর রাবার বাগান সংলগ্ন  তকসা পাড়া রোডে। তারা এসে দেখতে পায় একটি দামি বিলাসবহুল গাড়ি রাস্তায় উল্টে রয়েছে।

গাড়ির মধ্যে থাকা চালক চিৎকার করছে। এলাকাবাসী গাড়ির মালিক তথা চালক অনিকেত সাহাকে গাড়ি থেকে উদ্ধার করে। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগরতলা জিবি ৭৯ টিলা এলাকার অনিকেত সাহা তার গাড়ি নিয়ে তকসা পাড়াতে যাওয়ার সময় রবিবার সকালে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে গাড়িটি মাঝ রাস্তায় উল্টে যায়।

তবে  গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও গাড়ির চালকের তেমন কিছু হয়নি। অল্পেতে রক্ষা পেয়েছে গাড়ির চালক এমনটাই জানিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। তবে সাত সকালে বিকট আওয়াজে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এক এক করে গোটা এলাকার মানুষ রাস্তায় এসে ভিড় জমায়।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top