News Flash

  • Home
  • দিনের খবর
  • রাতের শহরে নারীদের নিরাপত্তা জোরদারে কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, ঘোষণা মমতার
Image

রাতের শহরে নারীদের নিরাপত্তা জোরদারে কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, ঘোষণা মমতার

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ঘোষণা করেছেন যে, শহরে বিশেষত রাতের সময় মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার করতে কলকাতা পুলিশ দুটি নারী-কেন্দ্রিক নতুন উদ্যোগ চালু করেছে।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগগুলির লক্ষ্য শহরের নারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং প্রয়োজনে দ্রুত সহায়তা নিশ্চিত করা। তিনি লেখেন, “আমাদের শহরে নারীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস আরও বাড়াতে আজ থেকে কলকাতা পুলিশ আরও দুটি নতুন উদ্যোগ শুরু করছে।”

মুখ্যমন্ত্রী জানান, প্রথম উদ্যোগ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে একাধিক ‘অল-উইমেন পিঙ্ক বুথ’ চালু করা হবে। এই বুথগুলি প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। শহরের মহিলারা সরাসরি মহিলা পুলিশকর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

দ্বিতীয় উদ্যোগ হিসেবে ‘শাইনিং’ নামে (মুখ্যমন্ত্রীর দেওয়া নাম) অল-উইমেন মোবাইল প্যাট্রোল টিম চালু করা হচ্ছে। শনিবার সন্ধ্যা থেকে রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত এই বিশেষ টিমগুলি ই এম বাইপাস-সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে টহল দেবে। বিশেষ করে রাতের সময় কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য।

মুখ্যমন্ত্রী দাবি করেন, কলকাতা দীর্ঘদিন ধরেই দেশের সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে অন্যতম। তাঁর কথায়, “এই দুটি অনন্য উদ্যোগ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

প্রসঙ্গত, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় রাতের সময় মহিলাদের শ্লীলতাহানির একাধিক ঘটনা সামনে আসে। চলন্ত গাড়ির ভিতরে হেনস্তার অভিযোগও ওঠে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করলেও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।

সরকারি সূত্রের খবর, ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ প্যাট্রোল টিম চালুর মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া, সহজলভ্য পুলিশি সহায়তা এবং সক্রিয় টহলদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধই মূল লক্ষ্য। এর ফলে শহরে মহিলাদের জন্য আরও সুরক্ষিত পরিবেশ গড়ে উঠবে বলে প্রশাসনের আশা।

Releated Posts

‘আকাশ আনন্দ এখনও পরিণত নন, বড় দায়িত্বের জন্য উপযুক্ত নন’: গুরুত্বপূর্ণ পদ থেকে ভাইপোকে সরানোর ইঙ্গিত মায়াবতীর

লখনউ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় আহ্বায়ক আকাশ আনন্দকে বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আপাতত অনীহা…

ByByNews Desk Sep 3, 2026

বাংলায় দুর্নীতি তদন্ত: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সংস্থায় বিচারবিভাগীয় কমিটির তল্লাশি

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কথিত প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে…

ByByNews Desk Sep 3, 2026

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top