News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম সরকার শিশুদের শিক্ষায় একাধিক পদক্ষেপ নিচ্ছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Image

অসম সরকার শিশুদের শিক্ষায় একাধিক পদক্ষেপ নিচ্ছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ ফেব্রুয়ারি (আইএএনএস): শিশুদের শিক্ষায় বিনিয়োগই রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করার সবচেয়ে শক্তিশালী উপায় বলে মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি জানান, শিক্ষার পথে বাধা দূর করতে রাজ্য সরকার একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, বিনামূল্যে পাঠ্যপুস্তক ও ইউনিফর্ম থেকে শুরু করে বৃত্তি, সাইকেল ও স্কুটি বিতরণ—শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি লেখেন, “শিশুরা যখন শেখে, তখন আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। বিনামূল্যে পাঠ্যপুস্তক ও ইউনিফর্ম থেকে বৃত্তি ও স্কুটি—আমরা শিক্ষার পথে সব বাধা দূর করছি, যাতে অসমের প্রতিটি শিশু বড় স্বপ্ন দেখতে পারে। কারণ অসমের ভবিষ্যৎ শুরু হয় তার শ্রেণিকক্ষ থেকেই।”

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য জুড়ে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ৫৭ লক্ষেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে, যাতে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সবার নাগালে পৌঁছায়। এছাড়া ৪৩.৩ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়া হয়েছে, যা অভিভাবকদের আর্থিক চাপ কমাতে সাহায্য করছে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়াচ্ছে।

গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীদের সহায়তায় নবম শ্রেণির ১০.০৩ লক্ষেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে, যাতে যাতায়াতের সমস্যা কমে এবং স্কুলছুটের হার হ্রাস পায়।

এছাড়া চার লক্ষেরও বেশি শিক্ষার্থীকে বার্ষিক ফি মকুবের সুবিধা দেওয়া হচ্ছে, ফলে আর্থিক অসুবিধার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কমছে।

মেধাবী শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বৃত্তি ও স্কুটি বিতরণ কর্মসূচিও চালু রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এই উদ্যোগগুলি শুধু কল্যাণমূলক প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ।”

রাজ্য সরকার বিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশের শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারি সূত্রের দাবি, শিক্ষা-কেন্দ্রিক এই পদক্ষেপগুলির ফলে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে ভর্তি, উপস্থিতি ও ধারাবাহিকতা—তিন ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top