News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত-বাংলাদেশ একে অপরকে ছাড়া চলবে না: মুখ্যমন্ত্রী
Image

ভারত-বাংলাদেশ একে অপরকে ছাড়া চলবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। এই দুই দেশ একে অপরকে ছাড়া চলবে না। আগরতলা-ঢাকা মৈত্রী বাস পরিষেবা পুনরায় চালু করার প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

প্রসঙ্গত, প্রায় কয়েক মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে চলেছে আগরতলা-ঢাকা মৈত্রী বাস পরিষেবা। বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে আগরতলা-ঢাকা-কলকাতা রুটে এই পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছিল সংশ্লিষ্ট মহলের তরফে। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে।

এই প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও আত্মিক বন্ধনে আবদ্ধ। দুই দেশ একে অপরকে ছাড়া চলতে পারে না। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। তাতে গোটা দেশের সাথে ত্রিপুরাবাসীর মধ্যেও খুশির বাতাবরণ লক্ষ্য করা গিয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top