News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন আধিকারিকের দপ্তরের সামনে ধর্না, সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি বিশালগড়ে
Image

বন আধিকারিকের দপ্তরের সামনে ধর্না, সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি বিশালগড়ে

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: বৈধ কাগজপত্র ও ক্যারিং লাইসেন্স থাকা সত্ত্বেও বালির ভাইটাল না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিশালগড়ে বন দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন গাড়িচালক ও বালিঘাটে কর্মরত শ্রমিকরা। এদিন দুপুর প্রায় বারোটার সময় তারা বিশালগড় জাঙ্গালিয়ায় মহকুমা বন আধিকারিক ঈশান লাল-এর দপ্তরের সামনে ধর্নায় বসেন।

বিক্ষোভকারীদের দাবি, গত ছয় মাস ধরে তাদের বালির ভাইটাল দেওয়া হচ্ছে না। অথচ তাদের গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র এবং ক্যারিং লাইসেন্স রয়েছে। ভাইটাল না পাওয়ায় বালু পরিবহণ বন্ধ হয়ে পড়েছে, ফলে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন তারা। গাড়ির কিস্তি পরিশোধ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে বলে জানান চালকরা।

তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার বন দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন জানানো হলেও কেবল আশ্বাস মিলেছে। দুই মাসের মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানানো হলেও বাস্তবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে তারা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব-এর কাছেও বিষয়টি তুলে ধরেন।

বন দপ্তরের তরফে নাকি জানানো হয়েছে, বালিঘাটগুলির কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণেই ভাইটাল ইস্যু করা যাচ্ছে না। তবে চালকদের বক্তব্য, ঘাটের কাগজপত্রের সমস্যা আমাদের বিষয় নয়। আমাদের গাড়ির সব কাগজ বৈধ। তা সত্ত্বেও কেন ভাইটাল দেওয়া হচ্ছে না?
বিক্ষোভকারীরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী শনিবার প্রায় ৪০০ পরিবার একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করবেন। তাদের দাবি, ভাইটাল না দেওয়ার ফলে সরকারি ও বেসরকারি বিভিন্ন নির্মাণকাজও কার্যত বন্ধ হয়ে পড়েছে।

এদিন ধর্নার সময় সংশ্লিষ্ট দপ্তরে কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top