News Flash

  • Home
  • খেলা
  • পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়, ‘দৃঢ়তা ও নিষ্ঠার ফল’— প্রশংসায় রাজনৈতিক নেতারা
Image

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়, ‘দৃঢ়তা ও নিষ্ঠার ফল’— প্রশংসায় রাজনৈতিক নেতারা

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (আইএএনএস): আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানের জয়ের পর সোমবার ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দনে ভরিয়ে দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁদের বক্তব্য, ভারতীয় দল যখনই মাঠে নামে, সাহস, দৃঢ়তা ও সর্বোচ্চ নিষ্ঠা নিয়েই খেলে এবং দেশকে গর্বিত করে।

রবিবার কলম্বোর আর. প্রেমাদাস স্টেডিয়াম-এ গ্রুপ ‘এ’-র হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করে ভারত। প্রথমে ব্যাট করে ভারত ১৭৬ রানের লক্ষ্য দেয়। জবাবে পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচে ঝোড়ো ৭৭ রানের ইনিংস খেলেন ইশান কিশান, যা জয়ের ভিত গড়ে দেয়। তাঁর পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন, “বিশেষ করে বিহারের ইশান কিশানকে শুভেচ্ছা জানাই। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই রোমাঞ্চকর হয়। দলের পারফরম্যান্স প্রশংসার যোগ্য।”

বিহারের মন্ত্রী মঙ্গল পাণ্ডে বলেন, “ভারত পাকিস্তানকে হারিয়েছে, সেটাই সবচেয়ে বড় আনন্দের। বিহারের ছেলে ইশান কিশান অসাধারণ খেলেছে। ওকে মাঠে উজ্জ্বল হতে দেখে খুব গর্ব ও আনন্দ অনুভব করেছি।”

বিজেপি বিধায়ক রাম কদম বলেন, “আমাদের ক্রিকেট দল সব প্রশংসার দাবিদার। যখনই ম্যাচ হয়, ভারতীয় দল সাহস, দৃঢ়তা ও সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে খেলে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হলে গোটা দেশ তা দেখে। ভারতীয় সেনা যেমন সীমান্তে জবাব দেয়, তেমনই ক্রিকেটাররাও মাঠে জবাব দিয়েছে। তাঁদের অভিনন্দন জানাই।”

বিজেপির জাতীয় মুখপাত্র আর. পি. সিং বলেন, “পাকিস্তান আবারও অপ্রস্তুত ও বিব্রত। আমাদের সেনা যেমন যোগ্য জবাব দেয়, তেমনই খেলোয়াড়রাও জবাব দিয়েছে।”

আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র বলেন, “ভারত পাকিস্তানকে পরাজিত করেছে এবং ভবিষ্যতেও আধিপত্য বজায় রাখবে।”

উল্লেখ্য, গতবারের চ্যাম্পিয়ন ভারত এ বারও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান মজবুত করল। ইশান কিশানের ব্যাটিং এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানের বিরুদ্ধে একতরফা জয় নিশ্চিত করে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top