News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিধাই থানার গঙ্গা গতিপুর সীমান্ত এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

সিধাই থানার গঙ্গা গতিপুর সীমান্ত এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি:  রবিবার সাতসকালে সিধাই থানাধীন গঙ্গা গতিপুর এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের নজরে দেহটি পড়তেই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। জানা যায়, মৃতদেহটি ভারত বাংলাদেশ সীমান্তের ১০০ মিটার দুর থেকে উদ্ধার হয়েছে।

খবর পেয়ে সিধাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহের নাকে রক্তের দাগ ছিল। ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে ফরেনসিক দপ্তর এবং ডগ স্কোয়ার্ডকে। বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছেন।

পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top