News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বানরের উৎপাতে দিশেহারা কাঁঠালিয়ার বাসিন্দারা
Image

বানরের উৎপাতে দিশেহারা কাঁঠালিয়ার বাসিন্দারা

আগরতলা, ১১ ফেব্রুয়ারি: বানরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে কাঁঠালিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে এই সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, হঠাৎ করে দলবদ্ধভাবে বানর এসে বাড়িঘরে ঢুকে পড়ছে এবং ব্যাপক তাণ্ডব চালাচ্ছে।

এলাকাবাসীর দাবি, খাবারের সামগ্রী থেকে শুরু করে ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিছুই নিরাপদ থাকছে না। রান্নাঘরে রাখা খাবার, ফলমূল, এমনকি সংরক্ষিত খাদ্যদ্রব্যও নষ্ট করে দিচ্ছে বানরের দল। শুধু তাই নয়, ঘরের টিনের ছাউনি উপড়ে ফেলা ও ভেঙে ফেলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ। এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের বাইরে বের হতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। বানরের আকস্মিক আক্রমণের আশঙ্কায় অনেকেই ঘরের দরজা-জানালা বন্ধ করে থাকতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বন দপ্তরের হস্তক্ষেপে বানরগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া বা উপযুক্ত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top