News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রাসাদের মধ্যে ঐক্যের অভাবের অভিযোগ, সম্প্রদায়ভিত্তিক বিভাজনের চেষ্টার বিরুদ্ধে সরব প্রদ্যোত
Image

তিপ্রাসাদের মধ্যে ঐক্যের অভাবের অভিযোগ, সম্প্রদায়ভিত্তিক বিভাজনের চেষ্টার বিরুদ্ধে সরব প্রদ্যোত

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: তিপ্রাসাদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেই তাদের ভাঙা অনেকটাই সহজ হয়ে পড়েছে। ধলাই জেলার হামাল সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিপরা মথর সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত অভিযোগ করেন, সম্প্রদায়ের নামে তিপ্রাসাদের ঐক্যের ভিত্তি ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের কাছে ধর্ম গৌণ বিষয়। প্রথমত এবং মুখ্যত আমাদের কাছে প্রধান বিষয় জাতি। জাতিই আমাদের কাছে মুখ্য।

প্রদ্যোত আরও বলেন, তিনি তিপ্রাসাদের অধিকারের জন্য লড়াই করছেন। কোনও নির্দিষ্ট ধর্ম কিংবা রাজনৈতিক দলের স্বার্থে নয়। তাঁর অভিযোগ, কিছু মহল ধর্মকে সামনে রেখে ষড়যন্ত্র করছে এবং সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।

এই প্রসঙ্গে তিনি আহ্বান জানান, যারা ধর্মের নামে ষড়যন্ত্র করছে, তাদের সব ধরনের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে বাতিল করতে হবে। তিপ্রাসাদের স্বার্থে সবাইকে একত্রিত থাকার উপর জোর দেন তিনি

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top