News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাতির তাণ্ডবে গুরুতর আহত ষাটোর্ধ্ব ব্যক্তি, আতঙ্ক
Image

হাতির তাণ্ডবে গুরুতর আহত ষাটোর্ধ্ব ব্যক্তি, আতঙ্ক

আগরতলা, ৮ ফেব্রুয়ারী: ফের বন্য হাতির আক্রমণের ঘটনা সামনে এল তেলিয়ামুড়ায়। চাকমাঘাটের চামপ্লাই এলাকায় গরু চরাতে গিয়ে দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বিশ্বাস (ষাটোর্ধ্ব)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে গরু চরানোর সময় আচমকা হাতির সামনে পড়ে যান ধনঞ্জয় বিশ্বাস। হাতির আক্রমণ থেকে বাঁচতে তিনি পাশের একটি খাঁদে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা গুরুতর।

এদিকে, এলাকায় ফের দাঁতাল হাতির তাণ্ডব শুরু হওয়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তরের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top