News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অমানবিক, তীব্র নিন্দা বিরোধী দলনেতার
Image

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অমানবিক, তীব্র নিন্দা বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি: আগরতলা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে যেভাবে পুর নিগম উচ্ছেদ অভিযান চালাচ্ছে, তা অত্যন্ত অমানবিক ও বর্বরোচিত বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিরোধী দলনেতা বলেন, একসময় আগরতলা শহরের জনসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল এবং সেই অনুযায়ী রাস্তাঘাট ও পরিকাঠামো গড়ে উঠেছিল। কিন্তু বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর জনসংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উচিত ছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পৃথক জায়গা নির্ধারণ করে পরিকল্পিতভাবে তাদের সেখানে স্থানান্তরিত করা। বিকল্প ব্যবস্থা ছাড়া এভাবে ব্যবসায়ীদের উচ্ছেদ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, এক সময় মণ্ডলের কিছু নেতা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করে তাদের সেখানে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে, তাদের কেউ উচ্ছেদ করবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি উপেক্ষা করেই পুর নিগম অনৈতিকভাবে তাদের দোকানপাট তুলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিরোধী দলনেতা বলেন, এই ক্ষুদ্র ব্যবসায়ীরা অধিকাংশই নিরুপায় ও বেকার মানুষ। সামান্য রুজি-রোজগারের আশায় তারা ব্যবসা শুরু করেছিলেন। এভাবে তাদের জিনিসপত্র ভেঙে ফেলা বা লুট করে নিয়ে যাওয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top