News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসাম রাইফেল ময়দানে অনুষ্ঠিত হলো ফাইনাল রিহার্সেল
Image

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসাম রাইফেল ময়দানে অনুষ্ঠিত হলো ফাইনাল রিহার্সেল

আগরতলা, ২৪ জানুয়ারি : আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগরতলার আসাম রাইফেল ময়দানে আজ অনুষ্ঠিত হলো মূল অনুষ্ঠানের ফাইনাল রিহার্সেল। প্রজাতন্ত্র দিবস উদযাপনকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জানা গেছে, এবছর প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে মোট ১৬টি প্লেটন অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রতিবেশী রাজ্য মনিপুরের একটি প্লেটনও রয়েছে। আজকের ফাইনাল রিহার্সেলে অংশগ্রহণকারী প্লেটনগুলো কুচকাওয়াজ ও অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচির মহড়া দেয়।

প্রজাতন্ত্র দিবসকে দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল করে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দর্শকদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ২৬ জানুয়ারি নির্ধারিত সময়ে আসাম রাইফেল ময়দানে রাজ্যস্তরের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।।।।।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top