News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীন, সিজিওতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে
Image

কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীন, সিজিওতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে

কলকাতা, ২৩ জানুয়ারি: পশ্চিমবঙ্গে তদন্তাধীন একাধিক ‘হাই প্রোফাইল’ মামলার বিষয়ে শুক্রবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির ডিরেক্টর রাহুল নবীন বৈঠকে উপস্থিত রয়েছেন।

সূত্রের খবর, রাহুল নবীন বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছেছিলেন। শুক্রবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সের সংস্থার দফতরে যান। তার সঙ্গে বৈঠকের জন্য ইডি আধিকারিকদের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দফতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

বৈঠকে কলকাতায় বর্তমানে ইডির তদন্তাধীন একাধিক মামলার অগ্রগতি, রিপোর্ট এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। প্রাথমিকভাবে বালি পাচার, কয়লা পাচার, সহারা মামলার পাশাপাশি পুরসভার একটি মামলার প্রসঙ্গও আলোচ্য হতে পারে। এছাড়াও এসএসসি সংক্রান্ত মামলার খোঁজও নেয়ার সম্ভাবনা রয়েছে।

ইডি সূত্রে জানানো হয়েছে, বৈঠকে প্রতিটি মামলার বর্তমান অবস্থা এবং তদন্ত কতদূর এগিয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রস্তত করা হয়েছে। রাহুল নবীন সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী নির্দেশনা দিতে পারেন।

সিজিওতে চলমান বৈঠক পশ্চিমবঙ্গের হাই প্রোফাইল মামলাগুলির অগ্রগতি ও তদন্তের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top