News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতাপগড় এলাকায় বিজেপি কার্যালয় ভাঙচুর কান্ডে গ্রেফতার হল দেবাশীষ সাহা, ওরফে কানাই
Image

প্রতাপগড় এলাকায় বিজেপি কার্যালয় ভাঙচুর কান্ডে গ্রেফতার হল দেবাশীষ সাহা, ওরফে কানাই

আগরতলা, ৭ জানুয়ারি: রাজধানীর প্রতাপগড় এলাকায় বিজেপি কার্যালয় ভাঙচুর কান্ডে গ্রেফতার হল দেবাশীষ সাহা, ওরফে কানাই। আজ তাকে পূর্ব আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার গভীররাতে কালীপূজার দশমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল প্রতাপগড় এলাকা। অভিযোগ, শাসকদল বিজেপির পার্টি অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয় ওইদিন।
প্রতাপগড় ব্রিজ সংলগ্ন ৩১ নম্বর বিধানসভা এলাকার কালীপূজো করা হয়েছিল। তার দশমীকে কেন্দ্র করেই বিজেপি পার্টি অফিসে আচমকাই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। দুষ্কৃতীরা অফিসের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে। অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমে দেবাশীষ সাহা, ওরফে কানাই – কে গ্রেপ্তার করেছে পুলিশ।

——–

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top