News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অত্যাধুনিক আবহাওয়া পরিমাপক অত্যাধুনিক রাডার মেশিন স্থাপনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
Image

ত্রিপুরায় অত্যাধুনিক আবহাওয়া পরিমাপক অত্যাধুনিক রাডার মেশিন স্থাপনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

আগরতলা, ৩১ ডিসেম্বর: ত্রিপুরায় অত্যাধুনিক আবহাওয়া পরিমাপক অত্যাধুনিক রাডার মেশিন স্থাপনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ টিআইএফটি কনফারেন্স রুমে ভারতীয় আবহাওয়া দফতর এবং ত্রিপুরা সরকারলর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা সম্পন্ন হয়। আজ সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেহ, আইএমডির মহাপরিচালক (আবহাওয়া) ড. মৃত্যুঞ্জয় মহাপাত্রের নেতৃত্বে ডপলার ওয়েদার রাডার স্থাপনের জন্য জমি লিজ সংক্রান্ত নথি আনুষ্ঠানিকভাবে বিনিময় করা হয়। এই অত্যাধুনিক ডপলার ওয়েদার রাডার স্থাপনের মাধ্যমে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিপাত ও অন্যান্য চরম আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলির রিয়েল-টাইম ও উচ্চ রেজোলিউশনের নজরদারি সম্ভব হবে। এর ফলে ত্রিপুরা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিও উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

এছাড়াও, তিনটি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আইএমডির হাতে তুলে দেওয়া হয়েছে, যা জাতীয় আবহাওয়া নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে। এর মাধ্যমে বন্যা পূর্বাভাস, জলসম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও জোরদার হবে।

আবহাওয়া সংক্রান্ত নির্ভুল তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের জীবন ও জীবিকা রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সুরক্ষিত করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top