News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি সংক্রান্ত বিরোধে তেলিয়ামুড়ায় মহিলা আক্রান্ত, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ
Image

জমি সংক্রান্ত বিরোধে তেলিয়ামুড়ায় মহিলা আক্রান্ত, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ

আগরতলা, ২৭ ডিসেম্বর: জায়গা–জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় এক মহিলা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ, ঘটনার পর তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জানালেও এখনও পর্যন্ত তিনি কোনও ধরনের প্রতিকার বা সহযোগিতা পাননি।

জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আক্রান্ত মহিলাকে তাঁরই প্রতিবেশীরা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আগরতলার আই জি এম হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী, মঙ্গলবার তাঁকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

আক্রান্ত মহিলার অভিযোগ, থানায় গিয়ে বারবার অভিযোগ জানালেও পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ন্যায়বিচার না পেয়ে অবশেষে তিনি এক সমাজসেবীর সঙ্গে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top