News Flash

Image

রাজ্যে এলো প্রয়াত বিশ্ববন্ধু সেনের মরদেহ

আগরতলা, ২৭ ডিসেম্বর: আজ দুপুরে প্রয়াত বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মরদেহ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছালো। এদিন বিমানবন্দরে গেলে মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।

তাঁকে এমবিবি বিমান বন্দর থেকে প্রথমে নেওয়া হবে বিধানসভা ভবনে। সেখানে মন্ত্রী,বিধায়ক সহ অন্যান্য কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন৷ তারপর তাঁকে বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। ধর্মনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট হঠাৎই তিনি আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে বহি:রাজ্যে নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল। তবে শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন তিনি। গতকাল রাত ৩ টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Releated Posts

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top