News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে রহস্যজনক নারী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ
Image

ধর্মনগরে রহস্যজনক নারী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ ডিসেম্বর: ধর্মনগর থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় এক গৃহ পরিচালিকা মহিলার রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত মহিলার নাম রত্না নাথ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে রত্না নাথ আসাম রাজ্যে দিলীপ মজুমদারকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর প্রায় ১৩ বছর স্বামীর সঙ্গে সংসার করার পর প্রায় দুই বছর আগে তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে কালিকাপুরে বাবার বাড়িতে ফিরে আসেন। বাবার বাড়িতে বসবাস করলেও একই এলাকার বাসিন্দা নীলমোহন নাথের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন রত্না।

সূত্রের খবর, গত একমাস ধরে রত্না বাবার বাড়িতে না থেকে নীলমোহন নাথের বাড়িতেই থেকে কাজ করছিলেন। শুক্রবার সকালে তিনি যে ঘরে ঘুমাতেন, সেই ঘরের দরজা দীর্ঘক্ষণ না খোলায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়দের খবর দেওয়া হয়। পরে বাড়ির মালিক ও এলাকাবাসী মিলে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বিছানায় নিথর অবস্থায় রত্না নাথকে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে রত্নার বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে মৃত বলে নিশ্চিত করেন। এরপরই বিষয়টি ধর্মনগর মহিলা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায়।

বর্তমানে মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে রত্না নাথের মৃত্যু আত্মহত্যা না কি স্বাভাবিক—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সঠিক তদন্ত ও সত্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন কালিকাপুর এলাকার বাসিন্দারা।

Releated Posts

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top