News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় পলাতক মূল অভিযুক্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

নাবালিকা ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় পলাতক মূল অভিযুক্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ধর্মনগর, ২৩ ডিসেম্বর: নাবালিকা ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় পলাতক মূল অভিযুক্ত রণজিৎ পাল চৌধুরীর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার দুপুরে ধর্মনগর থানাধীন চন্দ্রপুর ২ নম্বর ওয়ার্ডের একটি জঙ্গল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রণজিৎ পাল চৌধুরীর বাড়ি পূর্ব হুরুয়া গ্রামে। অভিযোগ রয়েছে, গত ১৭ ডিসেম্বর তিনি ষষ্ঠ শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে একটি দোকানঘরের আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।
এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার পূর্ব হুরুয়া এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং পুলিশকে দুই দিনের সময়সীমা বেঁধে দেন। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে রেগা প্রকল্পের শ্রমিকরা জঙ্গলে কাজ করতে গিয়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রণজিৎ পাল চৌধুরীর মৃতদেহ দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্লীলতাহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে এটি আত্মহত্যা না কি পরিকল্পিত খুন, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top