News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি শিক্ষার মানোন্নয়নে একলব্য বিদ্যালয় গুরুত্বপূর্ণ মাইলফলক: মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

জনজাতি শিক্ষার মানোন্নয়নে একলব্য বিদ্যালয় গুরুত্বপূর্ণ মাইলফলক: মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ২৩ ডিসেম্বর: রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা পরিকাঠামোকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একলব্য আবাসিক বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করছে—এমনই মন্তব্য করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

আজ ছাওমনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিকপুর এলাকায় নির্মীয়মান একলব্য আবাসিক বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, বিদ্যালয়ের নির্মাণকাজ সম্পূর্ণ হলে জনজাতি এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীরা উন্নতমানের শিক্ষা গ্রহণের পাশাপাশি আবাসিক সুবিধাও পাবে।

মন্ত্রী আরও বলেন, একলব্য বিদ্যালয়ের মাধ্যমে জনজাতি সমাজের ছাত্রছাত্রীরা মূলধারার উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর ফলে ভবিষ্যতে সংশ্লিষ্ট অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুগম হবে।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এবং নির্মাণকাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top