News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জল জীবন মিশন বাস্তবে চরম ব্যর্থতা, উন্নয়ন না লুট প্রশ্ন জনগণের
Image

জল জীবন মিশন বাস্তবে চরম ব্যর্থতা, উন্নয়ন না লুট প্রশ্ন জনগণের

আগরতলা, ১৭ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন ঊনকোটি জেলার পাহাড়ি এলাকায় এসে বাস্তবে চরম ব্যর্থতার ছবি তুলে ধরছে। কাগজে-কলমে কোটি কোটি টাকার উন্নয়নের ঢাকঢোল পেটানো হলেও বাস্তবে আজও প্রায় ৭০টি পরিবারের তিন শতাধিক মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত।

ঊনকোটি এডিসি ভিলেজের ২ নম্বর ওয়ার্ডের শিববাড়ি ও বড় শিববাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, পানীয় জল সংগ্রহের জন্য পাহাড়বাসীর নিত্যদিনের দুর্ভোগ। নিয়মিত জল সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা অনিয়মিত ও অপর্যাপ্ত। অনেক সময় দিনের পর দিন জল আসে না বলে অভিযোগ স্থানীয়দের।

ফলে শিশু ও মহিলাদের ঝুঁকি নিয়ে পাহাড় বেয়ে নীচে নেমে প্রায় শুকিয়ে যাওয়া ছড়া থেকে জল সংগ্রহ করতে বাধ্য হতে হচ্ছে। এতে একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে সময় ও শ্রম।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নুনছড়া এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। স্থানীয়দের দাবি, উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই প্ল্যান্টটি বন্ধ হয়ে যায় এবং আজ পর্যন্ত একদিনের জন্যও ওই প্ল্যান্ট থেকে তাদের এলাকায় জল পৌঁছায়নি।

এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছেন পাহাড়বাসী। তাঁদের প্রশ্ন—জল জীবন মিশনের নামে বরাদ্দ বিপুল অর্থ কি শুধুই কাগুজে উন্নয়ন আর লুটের খাতায় সীমাবদ্ধ? নাকি পাহাড়ের মানুষের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় সরকারের আদৌ কোনও দায় রয়েছে?

এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর এই অভিযোগের কী জবাব দেয় এবং কবে পাহাড়ের মানুষ সত্যিকার অর্থে নিরাপদ পানীয় জলের অধিকার পায়।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top