News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতিশ্রুতি সত্ত্বেও হচ্ছে না ব্রিজ নির্মাণের কাজ, বাধ্য হয়ে বাঁশের সেতুতেই চলাচল রায়পাশা এলাকার বাসিন্দাদের
Image

প্রতিশ্রুতি সত্ত্বেও হচ্ছে না ব্রিজ নির্মাণের কাজ, বাধ্য হয়ে বাঁশের সেতুতেই চলাচল রায়পাশা এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১২ ডিসেম্বর: গত দু’মাস আগে ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন আমবাসা ব্লকের রায়পাশা এলাকার বাসিন্দারা। আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সেই সময় পূর্ত দফতরের আধিকারিকরা আশ্বাস দিয়েছিলেন যে পাঁচ দিনের মধ্যেই ব্রিজের কাজ শুরু হবে।

কিন্তু অভিযোগ, দুই মাস কেটে গেলেও আজ পর্যন্ত ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়নি। ঠিকাদার রূপক দেবনাথের পক্ষ থেকেও কোনো কাজের উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এদিকে বাঁশের সেতুটি একপ্রকার ভগ্ন দশায় পরিণত হয়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারেন এটি। একেবারেই চলাচলের অযোগ্য রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এলাকার কোন ব্যক্তি অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে প্রচুর সময়ের দরকার হয়।। ফলে প্রাণহানিও করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

এলাকাবাসীরা এখনও ভগ্ন বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী সেতু ব্যবহার করেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। প্রতিদিনই ঝুঁকি নিয়ে স্কুল–কলেজ পড়ুয়া, রোগী, শ্রমিকসহ সাধারণ মানুষ এই সেতুর ওপর নির্ভর করে চলাফেরা করছেন।

প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং কাজের অগ্রগতি না দেখে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা আবারও ব্রিজ নির্মাণ নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

Releated Posts

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top