News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি সহ রাজ্যে দুর্নীতির রাজত্ব কায়েম করে রেখেছে ফ্যাসিবাদি শক্তি: মানিক সরকার
Image

এডিসি সহ রাজ্যে দুর্নীতির রাজত্ব কায়েম করে রেখেছে ফ্যাসিবাদি শক্তি: মানিক সরকার

আগরতলা, ৬ ডিসেম্বর : এডিসি সহ রাজ্যে দুর্নীতির রাজত্ব কায়েম করে রেখেছে ফ্যাসিবাদি শক্তি। এর ফলে সবকিছু তছনছ করে দিচ্ছে। আজ সোনামুড়ায় এক জনসভায় এমনটাই অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। সাথে তিনি দুর্নীতিবিরোধী জনমত গঠনে ময়দানে নামার আহ্বান জানিয়ে বলেন, এ পরিস্থিতি আর সহ্য করা যায় না, জনগণকে আওয়াজ তুলতেই হবে।

সোনামুড়ায় এক জনসভায় উপস্থিত থেকে মানিক সরকার বলেন, রেগা প্রকল্প বন্ধ করে দেওয়ার তালে রয়েছে সরকার। এর ফলে গ্রামের গরিব, মেহনতি মানুষের অধিকার হরণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে কৃষক এবং গ্রামীণ মানুষের স্বার্থ উপেক্ষা করছে এবং তাঁদের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

শাসক দলকে নিশানা করে তিনি আরও বলেন, জনগণের শ্রম এবং সংগ্রামের ফলকে আজ বারবার হরণ করা হচ্ছে। গ্রামীণ উন্নয়নের নামে যে সব প্রকল্প চালু হয়েছিল, সেসব বন্ধ করে দিয়ে মানুষকে বঞ্চিত করা হচ্ছে।

ইতিহাসের শিক্ষা টেনে নিয়ে মানিক সরকার বলেন, জার্মানের অত্যাচারী শাসক হিটলারও ক্ষমতা ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত তাকে লুকিয়ে আত্মঘাতী হতে হয়েছে। এটাই ইতিহাসের শিক্ষা। ক্ষমতার অপব্যবহার এবং দুঃশাসনের পরিণতি সবসময়ই বেদনাদায়ক।

তিনি বলেন, আজ রাজ্যের পরিস্থিতি ঠিক সেই পথেই এগোচ্ছে। তাই এখনই জনগণকে সচেতন হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top