News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা সরকারের শক্তি নয় দুর্বলতা: মানিক সরকার
Image

রাজ্যে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা সরকারের শক্তি নয় দুর্বলতা: মানিক সরকার

আগরতলা, ২৭ নভেম্বর : রাজ্যে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে। এটি সরকারের শক্তি নয়, দুর্বলতা। গতকাল ধর্মনগরে রাজনৈতিক সংঘর্ষে আহত সিপিআইএম নেতৃত্ব অমিতাভ দত্ত ও রতন রায়কে দেখতে জিবি হাসপাতালে গিয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন ওনার সঙ্গে ছিলেন মানিক দে সহ অন্যান্য সিপিএম কর্মীরা।

মানিক সরকার বলেন, রাজ্যে আইনের শাসন নেই। জঙ্গলের শাসন চলছে। প্রতিদিন গোটা রাজ্যব্যাপী গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে। শাসক দল থাকবে, তাদের সমর্থক থাকবে, তেমনি বিরোধীরাও থাকবে। যে যার গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে প্রতিবাদ জানাতে পারেন। সেটি সরকারের পক্ষে বা বিপক্ষে দুটোই হতে পারে। কিন্তু রাজ্য সেই গণতন্ত্রই বাধাপ্রাপ্ত হচ্ছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে হামলা করা হচ্ছে, চুপ করিয়ে দেওয়া হচ্ছে। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে নিজেরাই মাঠে নামছে শাসক দল। এটি সরকারের শক্তি নয় দুর্বলতা। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রশাসনিক ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

Releated Posts

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top