News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাহিদা কমলেও ঐতিহ্য অটুট—কার্তিক পূজায় পসরা নিয়ে বসেছেন আগরতলার দোকানিরা
Image

চাহিদা কমলেও ঐতিহ্য অটুট—কার্তিক পূজায় পসরা নিয়ে বসেছেন আগরতলার দোকানিরা

আগরতলা, ১৬ নভেম্বর: সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যের বহু প্রাচীন লোকাচার ও উৎসবের রীতি-নীতি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। তারই একটি স্পষ্ট উদাহরণ এখন কার্তিক পূজা। একসময় এই পূজা ঘিরে গ্রামাঞ্চল থেকে শহর— সর্বত্র যে উৎসাহ-উদ্দীপনা দেখা যেত, বর্তমানে তার প্রভাব অনেকটাই কমে এসেছে বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা।

আগের মতো কার্তিক ঠাকুরের মূর্তির চাহিদা আর নেই। প্রতিবছর এই সময়ে যেসব মৃৎশিল্পী নানা আকৃতির কার্তিক মূর্তি নিয়ে বাজারে জমিয়ে ব্যবসা করতেন, তাঁদের অনেকেই জানিয়েছেন, বর্তমানে চাহিদা অনেকটাই কমে গেছে। মানুষের রুচির পরিবর্তন, আধুনিকতার প্রভাব ও পারিবারিক অনুষ্ঠানের ধরণ বদলে যাওয়াকেই তাঁরা এর প্রধান কারণ বলে মনে করছেন অনেকেই।

তবু প্রথা অনুযায়ী রাজধানী আগরতলায় এদিন দোকানিরা পসরা সাজিয়ে বসেন কার্তিক পূজার সামগ্রী নিয়ে। রঙিন মূর্তি, নানান শৈলীর প্রতিমা, সাজসজ্জার উপকরণ— সবই ছিল এদিন। তবে বাজারে ক্রেতার ভিড় আগের মতো আর দেখা যাচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কার্তিক পূজা একসময় খুব জনপ্রিয় ছিল। এখন অনেকেই পূজা করেন না বা ছোট পরিসরে করেন। তাই বিক্রি কমছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top