News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শর্মালুঙ্গায় আক্রান্ত প্রাক্তন বাম বিধায়কের আত্মীয়, অভিযোগ আক্রমনকারীরা বাংলাদেশি নাগরিক
Image

শর্মালুঙ্গায় আক্রান্ত প্রাক্তন বাম বিধায়কের আত্মীয়, অভিযোগ আক্রমনকারীরা বাংলাদেশি নাগরিক

আগরতলা, ১৪ নভেম্বর: শর্মালুঙ্গা এলাকায় হামলার শিকার হলেন প্রয়াত বাম বিধায়ক ঝুমু সরকারের মামাতো ভাই ঝন্টু বিশ্বাস। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

আহত ঝন্টু বিশ্বাসের অভিযোগ, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক মানিক দাস এবং তার শ্যালক রনি দাস দা দিয়ে তার উপর চড়াও হয়।

ঝন্টু বিশ্বাস জানান, এলাকায় কিছু কিশোরের ঝগড়া থামাতে গেলে হঠাৎই মানিক দাস ও রনি দাস মিলে তার উপর আক্রমণ চালায়। দা দিয়ে তার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি।

এই বিষয়ে তিনি আরও দাবি করেন, দু’ থেকে তিন বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করে অবৈধ পরিচয়পত্র তৈরি করেছে অভিযুক্তরা। তার অভিযোগ, মানিক দাসের বিরুদ্ধে জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top