News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ : এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা, মহাগঠবন্ধন অনেক পিছনে
Image

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ : এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা, মহাগঠবন্ধন অনেক পিছনে

পাটনা, ১৪ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর ভোটগণনা আজ সকালে শুরু হওয়ার পর এখন পর্যন্ত গণনায় স্পষ্ট হয়ে গেছে, শাসক ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। বিজেপি ও জেডিইউ নেতৃত্বাধীন জোট ফের সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বলে ইঙ্গিত মিলছে।

অন্যদিকে, মহাগঠবন্ধন যার মূল অংশ কংগ্রেস ও আরজেডি প্রথম দিকের গণনাতেই অনেকটাই পিছিয়ে রয়েছে। জন সুরাজ পার্টি এখনো পর্যন্ত কোনো আসনে এগিয়ে যেতে পারেনি।

দুপুরের মধ্যে আরও পরিষ্কার ফলাফল মিলবে বলে আশা করা হচ্ছে। সাধারণত গণনার গতি অনুযায়ী সন্ধ্যার মধ্যেই আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

২৪৩ জন রিটার্নিং অফিসার (আরও), ২৪৩ জন কাউন্টিং অবজারভার এবং প্রতিটি আসনের প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে মোট ২৪৩টি বিধানসভা আসনের জন্য গণনা চলছে। নির্বাচন কমিশনের মতে, সাম্প্রতিক ইতিহাসে এবারই প্রথম কোনো বুথে অনিয়ম বা অসঙ্গতি পাওয়া যায়নি এবং কোনো পুনর্নির্বাচনের প্রয়োজনও পড়েনি।

এখন পর্যন্ত গণনায় এনডিএ ১৮৮টি, মহাগঠবন্ধন ৪৭টি এবং এমআইএমআইএম ২টি ও বহুজন সমাজ পার্টি ১টি আসনে এগিয়ে রয়েছে।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top