News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে নেশা সামগ্রী পাচারকালে বিএসএফ সহ আরো দুই আটক
Image

উদয়পুরে নেশা সামগ্রী পাচারকালে বিএসএফ সহ আরো দুই আটক

উদয়পুর, ৬ নভেম্বর:
গোপন সংবাদের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর এবং উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবান্জলী রায়ের নেতৃত্বে এক বিশেষ অভিযানে ড্রাগস সহ এক বিএসএফ জওয়ান সঙ্গে আরও দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে—একজন বিএসএফ জওয়ানের কাছে মাদক সরবরাহ করতে দুইজন পাচারকারী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উদয়পুর রেলস্টেশনে পৌঁছাবে। সেই খবরের পরিপ্রেক্ষিতে বিশাল পুলিশ বাহিনী স্টেশন চত্বরে ও আশেপাশের এলাকায় উৎপেতে বসে।

অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি সঞ্জীব লস্কর, অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিক দেবান্জলী রায়। পুলিশি তল্লাশিতে ধরা পড়ে বগাফা ১২১ ব্যাটেলিয়নে কর্মরত বিএসএফ সেলিম উদ্দিন। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১২০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। সঙ্গে আটক করা হয় আর দুইজনকে। তারা হল সজিমূল ইসলাম, ফরিদ আক্তার।

পুলিশ অভিযুক্ত সেলিম উদ্দিনকে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে এবং শুক্রবার আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিএসএফের ওই ব্যাটেলিয়নের আরও কয়েকজন সদস্য সেলিম উদ্দিনের ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, ধৃত জওয়ানের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে।

একজন সামরিক বাহিনীর সদস্য কীভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ল, তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন উঠেছে। গোটা উদয়পুর শহর জুড়ে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিলেজ কাউন্সিলের ভোট গণনাকে ঘিরে উত্তেজনা, লাঠিচার্জে মহিলা-সহ আহত ১০-১২

খোয়াই, ৫ অক্টোবর: এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকে…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে শুরু ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা

আগরতলা, ৫ অক্টোবর: কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top