News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জল ও বিদ্যুৎ সংকটে দীপাবলিতে নাগরিক দুর্ভোগ, কৈলাসহরে ক্ষোভের সঞ্চার
Image

জল ও বিদ্যুৎ সংকটে দীপাবলিতে নাগরিক দুর্ভোগ, কৈলাসহরে ক্ষোভের সঞ্চার

কৈলাসহর, ২০ অক্টোবর : দীপাবলির দিনেও জল ও বিদ্যুৎহীন অবস্থায় দিন শুরু করল কৈলাসহর পুরপরিষদ এলাকা। শহরের একাধিক ওয়ার্ডে গভীর রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় প্রভাব পড়ে পানীয় জল সরবরাহ ব্যবস্থার উপর। এতে উৎসবের সকালে নাজেহাল পরিস্থিতির মুখে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা।

সূত্রের খবর, গতকাল রাত প্রায় ১২টা থেকে কৈলাসহর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় আজ সকালে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা সম্ভব হয়নি। জল না পেয়ে ভোগান্তির শিকার হন বহু বাসিন্দা। এমনকী দীপাবলির আয়োজনেও দেখা যায় বিঘ্ন।

ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সকালে পরিস্থিতি পরিদর্শনে কৈলাসহর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে উপস্থিত হন পুরপরিষদের ভাইস-চেয়ারপার্সন নীতিশ দে, বিজেপির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ সহ স্থানীয় বিশিষ্টরা। তাঁরা দ্রুত বেসরকারি বিদ্যুৎ সংস্থা ‘সাই কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করেন।

সংস্থার তরফে জানানো হয়, শহরের মূল বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। সমস্যা সমাধানে গোলকপুর থেকে বিকল্প লাইন চালু করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে সকাল প্রায় ১০টা নাগাদ।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিকেল নাগাদ জল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বিদ্যুৎ পরিষেবা ফিরে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে। তবে দীপাবলির দিনে এই ধরনের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাগরিকরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকাঠামোগত দুর্বলতার কারণে প্রতি বছরই উৎসবের সময় জল ও বিদ্যুৎ সংকটের সম্মুখীন হতে হয়। তারা প্রশাসনের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Releated Posts

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top