News Flash

  • Home
  • প্রধান খবর
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি: “রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে ভারত”, মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, নয়াদিল্লির পাল্টা জবাব
Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি: “রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে ভারত”, মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, নয়াদিল্লির পাল্টা জবাব

ওয়াশিংটন, ১৬ অক্টোবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “দারুণ মানুষ” ও “বন্ধু” বলে অভিহিত করে জানিয়েছেন, ভারত তাকে আশ্বস্ত করেছে যে, তারা শীঘ্রই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। রাশিয়ার বিরুদ্ধে চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে এই পদক্ষেপকে “বড় সিদ্ধান্ত” হিসেবে ব্যাখ্যা করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “মোদি একজন দারুণ নেতা। ও আমার বন্ধু, ও ট্রাম্পকে ভালোবাসে। আমি ওর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।”

তিনি আরও বলেন, “আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি। এত বড় একটা দেশ, আর প্রতি বছর নতুন নেতা আসত। কিন্তু আমার বন্ধু অনেক বছর ধরে আছেন।”

ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদি তাকে জানিয়েছেন যে, ভারত খুব শীঘ্রই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। “সে আমাকে আশ্বস্ত করেছে—রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা হবে। এটা একদিনে হয় না, এটা একটা প্রক্রিয়া, তবে প্রক্রিয়াটা শীঘ্রই শেষ হবে,” বলেন ট্রাম্প।

তিনি আরও জানান, “আমরা খুশি ছিলাম না ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে দেখে। কারণ, এতে পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে অর্থ যোগান মিলছে।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ভারতের প্রধান অগ্রাধিকার হলো একটি অস্থির বিশ্ব জ্বালানি বাজারে দেশের ভোক্তাদের স্বার্থ রক্ষা করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত একটি উল্লেখযোগ্য তেল ও গ্যাস আমদানিকারক দেশ। আমাদের আমদানিনীতির মূল উদ্দেশ্য হলো ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করা।”

তিনি আরও বলেন, “স্থিতিশীল জ্বালানি মূল্য এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করাই আমাদের জ্বালানি নীতির মূল লক্ষ্য। এর জন্য আমরা উৎসের বৈচিত্র্য আনছি এবং বাজার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি।”

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমরা চেয়েছিলাম মোদি রাশিয়ার কাছ থেকে তেল না কিনুক, কারণ এতে যুদ্ধ থামানো সহজ হতো। সে আমাকে বলেছে তারা আর তেল কিনবে না, এবং যুদ্ধ শেষ হলে আবার কিনতে পারে।”

একইসঙ্গে ট্রাম্প ভারতের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন, যার মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এই পদক্ষেপকে “অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত।

ফেব্রুয়ারি ২০২২-এ ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকেই পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়া তেলের দাম ব্যাপক হারে কমায়। এতে রাশিয়ান তেলের প্রতি ঝুঁকে পড়ে ভারত, যা আগে ভারতের মোট আমদানির ১ শতাংশেরও কম ছিল, তা এক লাফে বেড়ে হয় ৪০ শতাংশের কাছাকাছি।

সেই সময় থেকে ভারত দ্বিতীয় বৃহত্তম রাশিয়ান জ্বালানী আমদানিকারক দেশে পরিণত হয়, চীনের পরেই।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভারতের এই অবস্থান ও মার্কিন শুল্ক নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক এখন উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

—

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026

 ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়, সরল হবে কর ব্যবস্থা: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ব্যবস্থায়…

ByByNews Desk Oct 5, 2026

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top