News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে ইঞ্জিনিয়ারের উপর হামলার প্রতিবাদে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন প্রদান

কুমারঘাটে ইঞ্জিনিয়ারের উপর হামলার প্রতিবাদে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন প্রদান

কুমারঘাট, ১৫ অক্টোবর: ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কুমারঘাট সাব-ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মার উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ডেপুটেশন প্রদানকালে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সংগঠনের সভাপতি সূর্য কুমার দেববর্মা, সম্পাদক সত্যব্রত দাস, ঊনকোটি জেলা সভাপতি সিদ্ধার্থ কুমার দেব, জেলা সম্পাদক সঞ্জয় পাল প্রমুখ নেতৃত্ব দেন এই ডেপুটেশনে।

সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে নেতারা জানান, এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।

ডেপুটেশন গ্রহণ করে ঊনকোটি জেলার জেলাশাসক আশ্বাস দিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ইঞ্জিনিয়ার সমাজের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরও কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।

Releated Posts

পালিত হচ্ছে জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা

আগরতলা, ২১ এপ্রিল: আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা ত্রিপুরা। জাতি-জনজাতি নির্বিশেষে সকলের অংশগ্রহণে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলপ্রকাশের পর ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের আর্থিক সহায়তার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২০ এপ্রিল: সম্প্রতি টিটিএএডিসি নির্বাচনের ফল প্রকাশের পর ত্রিপুরার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। অভিযোগ, কিছু তিপ্রা…

ByByReshmi Debnath Apr 20, 2026

নাবালিকা অপহরণ ও সাইবার অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার, অসম থেকে ধরল চুরাইবাড়ি থানার পুলিশ

আগরতলা, ২০ এপ্রিল: নাবালিকা অপহরণ ও সাইবার অপরাধের মামলায় বড়সড় সাফল্য পেল পুলিশ। উন্নত প্রযুক্তির সহায়তায় অসম থেকে…

ByByReshmi Debnath Apr 20, 2026

তিনদিনের সফরে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত

আগরতলা, ২০ এপ্রিল: তিনদিনের সফরে সোমবার রাজ্যে পৌঁছালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর এই সফরকে…

ByByReshmi Debnath Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top