News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে বড় সাফল্য: যৌথ অভিযানে প্রায় ১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক মহিলা
Image

সীমান্তে বড় সাফল্য: যৌথ অভিযানে প্রায় ১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক মহিলা

আগরতলা, ১৩ অক্টোবর:
ত্রিপুরা- বাংলাদেশের সীমান্তে আবারও বড় সাফল্য পেল বিএসএফ। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এর আগরতলা শাখার সঙ্গে যৌথ অভিযানে উদ্ধার হলো প্রায় ১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। ঘটনায় এক মহিলাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

ঘটনাটি ঘটেছে ১২ ও ১৩ অক্টোবর, এর মধ্যরাতে সিপাহিজলা জেলার বক্সনগর সীমান্ত সংলগ্ন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ও এনসিবি-র একটি বিশেষ দল যৌথভাবে অভিযান চালায়। সূত্রের ভিত্তিতে জানা যায়, মধ‍্য বক্সনগর এলাকার বাসিন্দা অমল হুসেনের স্ত্রী লিপিয়ারা খাতুন (৩৩) নামে এক মহিলার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ করা হয়েছে।

রাত ১১টা ১০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত টানা তল্লাশি অভিযান চালানো হয়। বাড়ির রান্নাঘরের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হয় ১৬টি প্যাকেট, যেগুলো বাদামি টেপে মোড়ানো ছিল। প্যাকেটগুলি খোলা হলে দেখা যায়, তাতে রয়েছে প্রায় ১৬ কেজি ইয়াবা ট্যাবলেট, যার মধ্যে আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার পিস ট্যাবলেট ছিল, যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি।

অভিযানের সময় বাড়ির মালিক লিপিয়ারা খাতুনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি-র হেফাজতে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত মাদকও আইনগত পদক্ষেপের জন্য এনসিবি আগরতলার হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ-এর এক শীর্ষ আধিকারিক জানান, এই সফল অভিযান আবারও প্রমাণ করল যে সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিএসএফ সর্বদা তৎপর এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কঠোরভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি ত্রিপুরা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে মাদক চোরাচালান ক্রমশ বাড়ছে। এর আগেও রাজ্যের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত থেকে বহুবার বিপুল পরিমাণ ইয়াবা, ব্রাউন সুগার ও গাঁজা উদ্ধার করেছে বিএসএফ। এবারের এই অভিযানকে চলতি বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top