News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চাঞ্চল্য
Image

ফের শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ১৩ অক্টোবর:
রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে আবারও চুরির ঘটনা। টাউন প্রতাপগড়স্থিত রাম ঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিদ্যালয়ের আলমারি ভেঙে নগদ অর্থসহ নথিপত্র তছনছ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।

বিদ্যালয়ের শিক্ষিকা লতা দেববর্মা জানান, গত শনিবার দুপুর প্রায় তিনটা নাগাদ বিদ্যালয় বন্ধ করে সবাই বাড়ি চলে যান। সোমবার সকালে বিদ্যালয়ে এসে দেখা যায়, প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সদর থানায়।
পরবর্তীতে দেখা যায়, বিদ্যালয়ের মোট নয়টি আলমারি ভেঙে ফেলেছে চোরেরা। গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করার পাশাপাশি, আলমারিতে থাকা প্রায় ২৫ হাজার টাকা নগদ অর্থ উধাও হয়ে গেছে। বিদ্যালয়ের অন্যান্য সামগ্রীও নিখোঁজ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক কালে শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনা রাজ্য জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top