News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফি বৃদ্ধি ইস্যুতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে এআইডিএসও-র বিক্ষোভ
Image

ফি বৃদ্ধি ইস্যুতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৩ অক্টোবর: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গত ১০ অক্টোবর প্রায় ১৬টি ক্ষেত্রে শিক্ষাসংক্রান্ত ফি হঠাৎ করে বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ এআইডিএসও-এর ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষা খাতে সরকার যেখানে সকলের জন্য সমান সুযোগের কথা বলছে, সেখানে সাধারণ পরিবারের পড়ুয়াদের উপর এই অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া অমানবিক। ফর্ম ফিলাপ, মার্কশিট, রেজাল্ট সংশোধন, সার্টিফিকেট সংগ্রহ সহ একাধিক ক্ষেত্রের ফি দ্বিগুণ বা তারও বেশি হারে বাড়ানো হয়েছে বলে তারা দাবি করেন।

সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, অবিলম্বে ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে। বিক্ষোভ শেষে একটি ডেপুটেশনও দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃপক্ষের কাছে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top