News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা দেশের সেরা ২৫ বিদ্যালয়ের মধ্যে স্থান পেল বিবেকনগরের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
Image

সারা দেশের সেরা ২৫ বিদ্যালয়ের মধ্যে স্থান পেল বিবেকনগরের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়

আগরতলা, ১২ অক্টোবর:
গত বছরের ন্যায় এবছরও ত্রিপুরার বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সারা দেশের সেরা ২৫টি বিদ্যালয়ের মধ্যে স্থান অর্জন করেছে। দেশের বিভিন্ন সিবিএসই, আইসিএসই এবং রাজ্য বোর্ডের অধীনস্থ বিদ্যালয়গুলির মধ্যে এই জাতীয় পর্যায়ের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করেছে বিখ্যাত ‘এডুকেশন ওয়ার্ল্ড’ সংস্থা। নিজের সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু দেববর্মণ।

জানা গেছে, এই মূল্যায়নে ১০১৮ পয়েন্ট অর্জন করে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় উত্তর-পূর্ব ভারতের একমাত্র বিদ্যালয় হিসেবে সারা দেশে ২৩তম স্থান অধিকার করেছে।

এই সাফল্যের জন্য বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি, মানবসেবার জন্য জীবন উৎসর্গ করা মিশনের স্বামীজিদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জ্ঞাপন করা করেন তেলেঙ্গানা রাজ্যপাল।

Releated Posts

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top