নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর:
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল। শনিবার মধুপুর থানার অন্তর্গত দেবীপুর রাজাটিলা এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে পুলিশ প্রায় ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে প্রসেনজিৎ দাস নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকারও বেশি। প্রাথমিক তদন্তে জানা যায়, এই গাঁজার চালান পাথর এলাকার উদ্দেশ্যে পাচারের জন্য মজুত করা হয়েছিল।
মধুপুর থানার পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে এবং গোটা পাচারচক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

মধুপুরে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার, এক যুবক গ্রেপ্তার
Releated Posts
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…
মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব
আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…


















