News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৭তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করল সিপিআইএম
Image

৩৭তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করল সিপিআইএম

আগরতলা, ১২ অক্টোবর : আজ সারা রাজ্যে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ৩৭তম বীরচন্দ্র মনু শহীদান দিবস। এই উপলক্ষে সিপিআইএম দলের সদর দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদদের প্রতি মাল্যদান ও নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম নেতৃত্ব।

উপস্থিত দলীয় কর্মকর্তারা জানান, বীরচন্দ্র মনু শহীদ দিবস প্রতি বছরই গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়, যাতে নতুন প্রজন্ম অতীতের সংগ্রামের ইতিহাস ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে পারে।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে জোট রাজত্বের সময় ফ্যাসিস্ট সন্ত্রাসে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন কর্মী। তাঁদের স্মরণেই এই দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্য নেতৃত্বসহ একাধিক কর্মী ও সমর্থক। এদিন শহীদদের স্মরণে লাল পতাকা উত্তোলন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

Releated Posts

কদমতলায় গভীর রাতে আগর গাছ চুরি, থানায় অভিযোগে ক্ষোভ স্থানীয়দের

কদমতলা, ১৬ এপ্রিল: ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কদমতলা এলাকায়। গভীর রাতে বাগান থেকে বহু মূল্যের আগর গাছ…

ByByReshmi Debnath Apr 16, 2026

কমলপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

কমলপুর, ১৬ এপ্রিল: স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন চার সন্তানের…

ByByReshmi Debnath Apr 16, 2026

জিবি হাসপাতাল সংলগ্ন রাস্তায় জলজট ও দূষণে নাজেহাল পথচারী, সংস্কারের দাবিতে ক্ষোভ

আগরতলা, ১৬ এপ্রিল: রাজধানীর জিবি হাসপাতাল সংলগ্ন রাস্তায় দীর্ঘদিনের জলজট ও নিকাশি সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।…

ByByReshmi Debnath Apr 16, 2026

এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে বিলোনিয়ায় প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

বিলোনিয়া, ১৬ এপ্রিল: আগামীকাল স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে জেলা পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা…

ByByReshmi Debnath Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top