News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে: সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হরগুরু সিং
Image

ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে: সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হরগুরু সিং

বিলোনিয়া, ১২ অক্টোবর:
ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে — এমনই অভিযোগ তুললেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ত্রিপুরার ইনচার্জ হরগুরু সিং।

রবিবার সকালে বিলোনিয়া কংগ্রেস ভবনে অনুষ্ঠিত দক্ষিণ জেলা যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি বলেন, “দিল্লি থেকে বিপুল পরিমাণ ফান্ড আসে উন্নয়নের নামে, কিন্তু বাস্তবে উন্নয়ন হয় না — উন্নয়ন হচ্ছে শুধু নেতা-মন্ত্রীদের। যুবকদের কর্মসংস্থান না দিয়ে বরং তাদের নেশার দিকে ঠেলে দিচ্ছে বিজেপি সরকার।”
তিনি আরও অভিযোগ করেন, বিজেপি সরকার রাজ্যে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করে সমাজে বিভেদ সৃষ্টি করছে। তবে যুব কংগ্রেস রাজ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানান হরগুরু সিং।

এই দিন কংগ্রেস ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার সহ জেলার সাতটি ব্লকের যুব কংগ্রেস সভাপতি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, “ভোট চোর, গদি ছোড়” আন্দোলনের তৃতীয় পর্ব হিসেবে দক্ষিণ জেলার সাতটি ব্লকে কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে স্বাক্ষর অভিযান চালানো হবে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হরগুরু সিং রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং যুব কংগ্রেসের আসন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top